1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

‘মহাসচিব পর্যায়ে সংলাপ’

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০১৩
  • ১১৬ Time View

nasimপ্রধান বিরোধী দল বিএনপি সংলাপে বিশ্বাস করে না বলেই আলোচনা আসছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, “চলমান রাজনৈতিক সংকট সমাধানে মহাসচিব পর্যায়ের বৈঠক হতে পারে। তবে বিরোধী দল সংলাপ চায় না, সংঘাত চায়।”

রোববার জেলহত্যা দিবস উপলক্ষে বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ শেষে এ কথা বলেন তিনি।

চার নেতা হত্যার বিচার কেন হচ্ছে না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে নাসিম বলেন, “আমরা জাতির জনকের হত্যার বিচার করেছি। জেল হত্যার বিচার প্রক্রিয়া চলছে। আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে এ বিচার সম্পন্ন করবে।”

তিনি বলেন, “বিরোধী দলের নেতাকে দেওয়া সংলাপের দাওয়াত অব্যাহত আছে। তারা চাইলে আলোচনায় আসতে পারে।”

১৯৭৫ সালের আজকের এই দিনে মহান মুক্তিযুদ্ধ পরিচালনাকারী বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এইচএম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় নির্মমভাবে হত্যা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ