1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

জামিন নামঞ্জুর, গোলাম মাওলা রনি কারাগারে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৩
  • ১২০ Time View

roniসাংবাদিক পেটানোর ঘটনায় হত্যাচেষ্টার মামলায় সরকারদলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

ঘন্টাব্যপী শুনানি শেষে বৃহস্পতিবার দুপুরে মহানগর হাকিম এসএম আশিকুর রহমানের আদালত এ আদেশ দেয়। তার কিছুক্ষণ পরই তাকে কারাগারে নেয়া হয়। শুনানির সময় এমপি রনিকে আদালতের কাঠগড়ায় ওঠানো হয়নি।

এর আগে রনির পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী কবির হোসেন। জামিনের বিরোধিতা করে বাদীপক্ষের আইনজীবী রনিকে কারাগারে পাঠানোর আবেদন করেন।

শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর এ আদেশ দেয়। একই সঙ্গে কারাবিধি অনুযায়ী রনিকে চিকিৎসাসহ অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থারও আদেশ দেয় আদালত।

আদালতে রনির পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। এসময় তার বিরোধিতা করে রনিকে কারাগারে পাঠানোর আবেদন করে বাদি পক্ষ।

তবে এর আগে জামিনের আবেদন করেননি রনির পক্ষের আইনজীবী। কারণ হিসেব তিনি জানান, আসামীর পক্ষ থেকে এ বিষয়ে কেনো নির্দেশ দেওয়া হয়নি।

বুধবার গ্রেফতারি পরোয়ানা জারির দেড় ঘণ্টার মাথায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখা হয়।

গত ২০ জুলাই দুপুরে তোপখানা রোডের মেহেরবা প্লাজায় আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য গোলাম মওলা রনির অফিসের সামনে ইন্ডিপেনডেন্ট টিভির রিপোর্টার ও ক্যামেরাম্যানকে মারধরের ঘটনায় শাহবাগ থানায় ইন্ডিপেনডেন্ট টিভির সহকারী ব্যবস্থাপনা পরিচালক ইউনুস আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। এই মামলায় গোলাম মওলা রনি পরদিন ২১ জুলাই সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।

জামিনের পর মামলার বাদীকে হুমকি দেয়ার অভিযোগে ২১ জুলাই শাহবাগ থানায় বাদী একটি জিডি দায়ের করেন। জিডি তদন্ত হওয়ার পর মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু জাফর তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন, আসামি বাদীকে হুমকি দিয়েছে এই আসামির জামিন বাতিল না হলে মামলার তদন্তে ব্যাঘাত ঘটবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ