1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

দেশে কোনো গণহত্যা হয়নি, এটা অপপ্রচার: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৩
  • ১২৯ Time View

দেশে কোনো গণহত্যার মতো ঘটনা ঘটেনি। অথচ খালেদা জিয়া ও বিএনপি নেতারা গণহত্যা হয়েছে বলে সারাবিশ্বে প্রচার করছেন বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মিথ্যাচারের মাধ্যমে তথ্য সন্ত্রাস চালাচ্ছেন।

বুধবার তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, সাড়ে চার বছর ধরেই খালেদা জিয়া ও বিএনপি শীর্ষ নেতারা দেশে ও বিদেশে নানাভাবে অপপ্রচার চালাচ্ছেন। সম্প্রতি খালেদা জিয়া নিজ নামে ‘ওয়াশিংটন পোস্ট’ পত্রিকায় নিবন্ধের বিষয়টি স্বীকার করেছেন জাতীয় সংসদে। খালেদা জিয়া যে নিবন্ধ লিখেছেন- এটি স্বীকার করে বিভিন্ন সভা-সমাবেশেও বক্তব্য দিয়েছেন বিএনপি নেতারা।

তিনি বলেন, বিএনপি বর্তমান সরকারের নানা বিষয়ে সমালোচনা করতে পারে- তবে জনগণ ও দেশের ক্ষতি হয়, এমন কিছু করতে পারে না।

তথ্যমন্ত্রী আরও বলেন, রানা প্লাজার উদ্ধারকাজ নিয়ে তারা অপপ্রচার চালিয়েছে। সেখানে কোনো লাশ গুম করা হয়নি। লাশ গুম করা হলে এক হাজার উদ্ধারের আগে করতে পারতো।

যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে বিএনপি অনেক অপপ্রচার করেছে, বিচারব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছে। কিন্তু আন্তর্জাতিক মান বজায় রেখে এ বিচার করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ