1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

হরতালের সিদ্ধান্তে অটল বিএনপি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ জানুয়ারি, ২০১৩
  • ১৭২ Time View

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে হরতালের সিদ্ধান্ত বহাল রেখেছে প্রধান বিরোধী দল বিএনপি।
বৃহস্পতিবার রাতে গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দলের সিনিয়র নেতাদের সঙ্গে জরুরি সভা করে এ সিদ্ধান্ত বহাল রাখেন।

বৈঠক সূত্রে জানা গেছে, আগামী রোববার হরতাল হতে পারে। তবে অপর একটি সূত্র জানিয়েছে, শনিবারও এই হরতাল হতে পারে।

সভা শেষে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রেস বিফ্রিংয়ে জানান, জ্বালানি তেলের দাম বাড়ানো হলে হরতালের মতো কঠিন কর্মসূচি দেওয়া হবে বলে বিএনপি যে ঘোষণা দিয়েছিল, এখনো ওই সিদ্ধান্ত বহাল র‍াখা হয়েছে।

তবে শুক্রবার সকালে ১৮ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপরেই চূড়ান্ত কর্মসূচি জানা যাবে।

সরকার জ্বালানি তেলের মূল্য বাড়ানোর সিদ্ধান্তের কথা জানার পরপরই দলের সিনিয়র নেতাদের নিয়ে গুলশানের কার্যালয়ে রাত সোয়া এগারোটায় জরুরি সভা করেন খালেদা জিয়া।

এ বৈঠকে উপস্থিত ছিলেন, দলের স্থায়ী কমিটির সদস্য ড.মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, সাদেক হোসেন খোকা, চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল মান্নান খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

এদিকে, বৈঠকের আগে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন কার‍ান্তরীণ ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী ও জামাতা।

প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর রাজধানীর ৫টি স্পটে করা পথসভার সবগুলোতেই বিএনপি চেয়ারপার্সন বলেছেন, সরকার জ্বালানি তেলের দাম বাড়ালেই হরতাল দেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ