1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

বিসিবি থেকে হান্নান সরকারের পদত্যাগ, ফিরছেন কোচিংয়ে

Reporter Name
  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭০ Time View

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) হান্নান সরকারের সবমিলিয়ে ৮ বছর ৮ মাস নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে বয়সভিত্তিক ক্রিকেট দিয়ে যাত্রা শুরু, সবশেষ দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকের পদেও। জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার গতকাল (শনিবার) আনুষ্ঠানিকভাবে বিসিবিকে নির্বাচকের পদ থেকে পদত্যাগের কথা জানিয়েছেন।

নির্বাচকের পদ ছাড়লেও ক্রিকেটের সঙ্গেই থাকছেন হান্নান সরকার। এবার তাকে নতুন ভূমিকায় দেখা যাবে। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়েই কোচিং ক্যারিয়ার শুরু করবেন হান্নান। ঢাকা পোস্টকে তিনি জানিয়েছেন, ‘গতকাল পদত্যাগপত্র জমা দিয়েছি। এই মাসের শেষ পর্যন্ত (নির্বাচক পদে) আছি আরকি। এখন কোচিংয়ে মনোনিবেশ করব ডিপিএল দিয়ে। কয়েকটি দলের সঙ্গে কথাবার্তা চলতেছে, এখন দেখা যাক।’

হঠাৎ কেন এমন সম্মানের চাকরি ছাড়লেন এমন প্রশ্নে হান্নান বলেন, ‘আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করে দায়িত্ব ছাড়ছি। আমার কাছে মনে হয়েছে যে ভবিষ্যতে কোচিংয়ে গেলে আমি যতটুকু উপকৃত হব, আমার থেকে বাংলাদেশ ক্রিকেটও উপকৃত হবে। তো আমার মনে হয়েছে যে এখনই (বিসিবির পদ) ছাড়ার সঠিক সময়। এখন মনে হচ্ছে যে লোকাল কোচদের ওপর বিসিবির আলাদা একটা নজর আছে এ কারণেই।’

তবে হুট করেই নয়, বিসিবির সঙ্গে আগে থেকে বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন হান্নান, ‘এই আলোচনাটা গত তিন মাস ধরে চলছিল বিসিবির সঙ্গে। এটা আমার একদিন বা দুই দিনের সিদ্ধান্ত না। এটা তিন মাস যাবৎ বিসিবির সঙ্গে কথা হচ্ছিল। সবমিলিয়ে সামনে যেহেতু ডিপিএল আছে এখনই সঠিক সময় ছাড়ার। ডিপিএল দিয়ে শুরু করব কোচিং ক্যারিয়ার, সামনে বিসিএল আছে, এইচপি ক্যাম্প হতে পারে বা এসসিএল।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ