1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
খেলাপি ঋণ থেকে সাইবার ঝুঁকি, নিরাপত্তা জোরদারে ১২৭৬ কোটি টাকার উদ্যোগ সন্ত্রাস দমনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে : আইনমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার অপ্রত্যাশিত রেকর্ড গড়ে হারল বাংলাদেশ ‘বড় নেতারা আরামে বিদেশে ঘুরছেন, বিচার হলে আপনার পরিবারই সাফার করবে’ আবারও এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ ব্যাংক এমডিদের মূল্যায়নে স্কোরিং পদ্ধতি, ৬ মাস পরপর প্রতিবেদন হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

বেলুচিস্তানে সামরিক অভিযানে ২৭ সন্ত্রাসী নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ২১৯ Time View

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানে প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। এই অভিযানে অন্তত ২৭ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) পাকিস্তানের সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। খবর ডনের।

বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, বেলুচিস্তান প্রদেশের কাছি জেলায় বিচ্ছিন্নতাবাদীদের আস্তানায় অভিযান পরিচালনা করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী এই অভিযান চালিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অভিযানে নিহত বিচ্ছিন্নতাবাদীরা নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চালানো অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা এই বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নজরদারি চালিয়েছিল।

বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের সময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক জব্দ ও একাধিক গোপন আস্তানা ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের আইএসপিআর বলেছে, নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানের শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড নস্যাতের চেষ্টাকারীদের ধ্বংস করতে দৃঢ় প্রতিজ্ঞ রয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলেছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিচ্ছিন্নতাবাদীদের আস্তানা গোপনে ঘেরাওয়ের পর অভিযান পরিচালনা করেছে। পরে সেখানে তাদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর মাঝে ব্যাপক গোলাগুলি হয়।
এতে ঘটনাস্থলে অন্তত ২৭ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন।

স্বাধীন বেলুচিস্তানের দাবিতে বছরের পর বছর ধরে পাকিস্তানের খনিজসমৃদ্ধ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বিদ্রোহ চালিয়ে আসছে বিচ্ছিন্নতাবাদীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ