1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

সাবেক সচিব শাহ কামালের বাসা থেকে ৩ কোটি টাকা, প্রাইজবন্ড ও বিদেশি মুদ্রা উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১২৭ Time View

ঢাকা, ১৬ আগস্ট, ২০২৪ (বাসস): ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বাসা থেকে ৩ কোটিরও বেশি টাকা উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মিডিয়া ওবায়দুর রহমান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানাধীন বাবর রোডের এফ ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাড়ী হতে দেশী-বিদেশী মুদ্রা উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে- নগদ ৩ কোটি ১ লাখ ১০ হাজার ১৬৬ টাকা, ৭০ হাজার ৪০০ টাকার প্রাইজ বন্ড এবং ১০ লাখ ৩ হাজার ৩০৬ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা। ওবায়দুর রহমান বাসসকে জানান, টাকা উদ্ধার করা হলেও কাউকে গ্রেফতার করা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ