1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজধানীর মোহাম্মদপুরের ‘কবজি কাটা’ গ্রুপের সদস্য গ্রেফতার ইরানের বিভক্ত সরকার ট্রাম্পের মধ্যপ্রাচ্য পরিকল্পনা ভেস্তে দিচ্ছে : জন বোল্টন বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে ডিএসইতে দুই বছর পর এক দিনে ৫৩ কোটি শেয়ারের হাতবদল, লেনদেন ১৬৭০ কোটি টাকা দুপুরের মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় বজ্রবৃষ্টির আভাস দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা পদ্মা সেতুর মাওয়া প্রান্তে জনতার ঢল, বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

ভোটকেন্দ্রে যাওয়া বিরত রাখতে ভয় সৃষ্টি করছে বিএনপি : তারান হালিম

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪
  • ৮৩ Time View

দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণের আগের দিন সন্ত্রাসী কর্মকাণ্ডে বিএনপিকে অভিযুক্ত করে দলটির বিরুদ্ধে অভিযোগ জানাতে নির্বাচন কমিশনে (ইসি) গেছেন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

আজ শনিবার (৬ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানায় আওয়ামী লীগের ৬ সদস্যের প্রতিনিধি দল।

ইসি সচিবের কাছে অভিযোগ জানিয়ে বের হয়ে সাংবাদিকদের তারানা হালিম বলেন, ‘ভোটকেন্দ্রে যাওয়া বিরত রাখতে ভীতির সৃষ্টি করছে বিএনপি-জামায়াত। যে নাশকতা সৃষ্টি করছে এটি ফৌজদারি অপরাধ। তারা মশাল মিছিল করছে, চোরাগোপ্তা হামলা করছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ না নিয়ে তারা মানুষকে বিরত রাখতে চায়।

এ সময় দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, যারা কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করতে আসতে চান তাদের ভয়-ভীতি দেখানোর জন্যই এ সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে। ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগসহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে কাউকে বাধা দেওয়া যাবে না।

ভোটাধিকার একজন নাগরিকের সাংবিধানিক অধিকার জানিয়ে তিনি বলেন, তাদের (বিএনপি) এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে অভিযোগ জানাতে আমারা ইসিতে এসেছিলাম। দেশের জনগণের সাংবিধানিক চর্চায় বাধা দেওয়ার ক্ষমতা কারও নেই। আমরা এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি। দেশবাসীকে বলব সব ষড়যন্ত্র-ভয় উপেক্ষা করে আগামীকাল গণতন্ত্রের উৎসব অংশ নিন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার ছাড়াও আওয়ামী লীগের ৬ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন দলটির কার্যনির্বাহী সদস্য তারানা হালিম, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক নাজিবুল্লাহ হিরু, উপ দপ্তর সায়েম খান, যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারওয়ার ও রিয়াজুল কবির কাউসার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ