1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপদ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নতুন প্রজন্মকে দক্ষ করার আহ্বান প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে প্রশাসকদের সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে নতুন গতি এসেছে ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ করতে ভূমিমন্ত্রীর নির্দেশ বিমসটেক সদস্য দেশগুলোর মধ্যে ভিসা সহজীকরণের উদ্যোগ নতুন কুঁড়ি স্পোর্টস, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন ৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শান্তি চাইলে বিএনপির মতো অপশক্তিকে রুখতে হবে: নসরুল হামিদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ৬৫ Time View

শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন চাইলে বিএনপি-জামায়াতের অপশক্তিকে রুখতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শুক্রবার (৩ নভেম্বর) কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নে উঠান বৈঠকের সময় এসব কথা বলেন তিনি।

নসরুল হামিদ বলেন, বিএনপি আগুন সন্ত্রাসের মধ্যদিয়ে পুনরায় ধ্বংসাত্মক রাজনীতি শুরু করেছে। সন্ত্রাস করে কখনো মানুষের মন জয় করা যায় না।

তিনি আরও বলেন, বিএনপি একটি জনভিত্তিহীন দল বলেই তারা ভুয়া বাইডেনের উপদেষ্টা সাজিয়ে পার্টি অফিসে মিটিং করিয়েছে, পুলিশ হত্যা করেছে, বাসে আগুন দিয়েছে এবং জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। জনসমর্থন থাকলে এমন মিথ্যা আশ্রয় বিএনপিকে নিতে হতো না। বিএনপি ধোঁকাবাজের দল। এই এলাকায় যারা বিগত দিনে বিএনপির চেয়ারম্যান-মেম্বার ছিলেন তারা চিহ্নিত সন্ত্রাসী এবং সন্ত্রাসের লালনকারী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কেরানীগঞ্জের উন্নয়ন হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিগত ১৫ বছরে সব থেকে বড় কথা রাজনৈতিকভাবে কোনো সন্ত্রাসী এবং চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হয়নি। শান্তি-শৃঙ্খলা বজায় থাকার কারণে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটেছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এই ব্যবসা-বাণিজ্যে আরও গতি দিয়েছে।

উন্নয়নের বার্তা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী দিনে আওয়ামী লীগ ক্ষমতায় এলে শুভাঢ্যা খাল খনন বাস্তবায়ন করাই হবে অন্যতম প্রধান কর্তব্য। এই এলাকায় শিল্পকলকারখানা এবং বসতবাড়িতে গ্যাসের যে সমস্যা রয়েছে তা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে।

উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ দক্ষিণ থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম.ই. মামুন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ