1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন, এতে সরকারের করার কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্যের মিল নেই: ডিএমপি কমিশনার মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম, মঞ্চ মাতাবেন ২৪ জুলাই ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ভারতে চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জামায়াতের ১৬ লাখ টন ডিজেল আমদানির প্রস্তাব কেন বৈঠকে ওঠেনি, যা বললেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ঢাকায় ৯ দিনে ৬ কনসার্ট, কে কবে কোথায় গাইবেন সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধের নিন্দায় বাংলাদেশ ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ২৪০ মামলা, ডাম্পিং ৪৭৬ যান

মির্জা ফখরুল জনগণকে বিভ্রান্ত করার কথা বলেন : আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ৭৪ Time View

বিএনপি নেতাকর্মীদের বিচারে রাতেও আদালত বসছে- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মির্জা ফখরুলকে ভালো জানতাম। উনি অনেক কথাই জনগণকে বিভ্রান্ত করার জন্য বলেন।

আজ শুক্রবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
বিএনপির মহাসমাবেশ প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষ্কারভাবেই বলেছেন আন্দোলন করতে পারেন- এটা রাজনৈতিক দলের অধিকার। আন্দোলন করবেন। কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী আছে, তারা ব্যবস্থা নেবে।
সকালে মহানগর প্রভাতী ট্রেনে করে ঢাকা থেকে আখাউড়ায় আসেন আইমন্ত্রী। তিনি দিনভর দলীয় নানা কর্মসূচিতে অংশ নেবেন।
এ সময় আইন সচিব মো. গোলাম সারওয়ার, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, পৌর মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমাসহ অনেকে উপস্থিত ছিলেন।
পরে আইনমন্ত্রী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন। সভাটি হচ্ছে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ