1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

একসঙ্গে কাজ করবেন চঞ্চল-আসিফ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৮১ Time View

পেশাজীবী ও শ্রমজীবী মানুষের সঙ্গে তারকাদের সরাসরি কথা বলার জন্য তৈরি হয়েছে ‘হ্যালো সুপারস্টারস’ নামে একটি অ্যাপ। তারকা ও তাদের ফ্যান ফলোয়ারদের সঙ্গে সরাসরি যোগাযোগের সেতুবন্ধন হিসেবে কাজ করবে এটি। আর সেখানেই একসঙ্গে কাজ করবেন চঞ্চল চৌধুরী ও আসিফ আকবর।

মূলত, বাংলাদেশের পতাকাকে আন্তর্জাতিক পর্যায়ে আরও সুদৃঢ় করার উদ্দেশে যুক্তরাজ্যভিত্তিক টেকনোলজি কোম্পানির মাধ্যমে এই অ্যাপটি প্রতিষ্ঠিত করা হয়েছে। এতে থাকছে সংগীত, অভিনয়, খেলাধুলাসহ বিভিন্ন মাধ্যমের প্রতিভা অন্বেষণ কার্যক্রম। ইতোমধ্যে বিভিন্ন দেশে অ্যাপটির কার্যক্রম শুরু হয়েছে।

জানা গেছে, এই অ্যাপের বাংলাদেশ ও ভারতের কান্ট্রি হেড হিসেবে দায়িত্ব পালন করছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। বিভিন্ন সময় বিভিন্ন অঙ্গনের প্রতিষ্ঠিতদের অ্যাপটির সঙ্গে যুক্ত করার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এই গায়ক।

এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সম্প্রতি তিনি হ্যালো সুপারস্টারসে যোগ দিয়েছেন জানিয়ে আসিফ আকবর বলেন, সুচিন্ত্য চৌধুরী, দেশের মানুষের প্রিয় চঞ্চল চৌধুরী। আমাদের দেখা হয় কম, ভালোবাসাবাসি বেশি। দেশপ্রেম ও দেশের মানুষের প্রতি চরম ভালোবাসায় আসক্ত এক রবিনহুড।

তিনি আরও বলেন, নিজের অর্জনে আত্মহারা হয় না কখনও, অদম্য মানসিকতার অধিকারী মেড ইন বাংলাদেশ তারকা চঞ্চল চৌধুরী। আমার ভাই বন্ধু কলিগ চঞ্চল যোগ দিয়েছেন ‘হ্যালো সুপারস্টারস’ পরিবারে। বাংলাদেশি পতাকাবাহী এ অ্যাপে তাকে স্বাগতম। আশা করি আমাদের পথচলা সুখকর হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ