1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ভোট গণনা শুরু ভোটগ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষা মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা নারী এশিয়ান কাপে ‘নতুন ইতিহাস’ গড়ার লক্ষ্য জাপানের এডিবির দক্ষিণ এশিয়া বিভাগের নতুন মহাপরিচালক সোনা শ্রেষ্ঠা একটি সচেতন ভোটই দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : তারেক রহমান নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কহীন হলে তার দল ফলাফল অবশ্যই মেনে নেবে : তারেক রহমান নেত্রকোণায় সপরিবারে ভোট দিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভোটাররা নির্বিঘ্নে ও স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিবাস্বপ্ন দেখছেন : হানিফ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ৩৫ Time View

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেবে, এটা হাস্যকর। এটা নিয়ে জনগণ কিংবা সরকার কেউই মাথা ঘামাচ্ছে না।
তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিবাস্বপ্ন দেখছেন, না হলে তিনি কীভাবে বলেন ‘জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক নেই’। জনগণের সঙ্গে সম্পর্ক আছে বলেই এখনও এই সরকার টিকে আছে। দেশের সিংহভাগ মানুষের আস্থা শেখ হাসিনার ওপর। বিএনপির দুই শীর্ষ নেতাই দণ্ডপ্রাপ্ত। তাদের ওপর জনগণের কোনো আস্থা নেই।
আজ মঙ্গলবার (২৭ জুন) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার সাংবাদিকদের মধ্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক প্রদানকালে তিনি এসব কথা বলেন।
এ সময় সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে শহরে হানিফের নিজ বাসভবনের সামনে মোট ৮০ জন সাংবাদিকদের প্রত্যেককে ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
লবিস্ট নিয়োগ নিয়ে হানিফ বলেন, অতীতেও বিএনপি লবিস্ট নিয়োগ করেছিল। লবিস্ট নিয়োগ করে দেশের ধ্বংসের চক্রান্ত করা বিএনপির কাছে নতুন কিছু নয়।
এ সময় সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা বক্তব্য রাখেন। এ ছাড়াও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি আফরোজা আক্তার ডিও ও জেলা আওয়ামী লীগের নেতারা বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ