1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের মাত্রা সীমিত রাখতে হবে : পরিবেশমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৭০ Time View

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে পরিবেশ বান্ধব প্রযুক্তি ববহারের মাধ্যমে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের মাত্রা সীমিত রাখতে হবে।
তিনি বলেন, বালাদেশ উন্নত দেশে পরিনত হলে গ্রিনহাইজ গ্যাস নিঃসরণের পরিমাণ বাড়বেই। তাই পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের মাত্রা সীমিত রাখতে প্রয়োজনীয় কাজ করতে হবে। বিশেষ করে এনডিসিতে উল্লেখিত প্রশমনমূলক কার্যক্রমসমূহ বাস্তবায়ন করতে হবে। জলবায়ু প্রশমণ ও অভিযোজন মূলক কর্মকান্ডের মাধ্যমে পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের পরিবেশ অধিদপ্তরে আয়োজিত ‘বাংলাদেশ: ফার্স্ট বাইএনিয়্যাল আপডেট রিপোর্ট টু দ্যা ইউএনএফসিসি’ শীর্ষক প্রকল্পের চূড়ান্ত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিবেশ অদিপ্তরের মহাপরিচালক ডক্টর আবদুল হামিদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার ও পরিবেশ সচিব ডক্টর ফারহিনা আহমেদ।
এতে সম্মানিত অতিথি ছিলেন ইউএনডিপির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ কৃষ্ণা রাজ অধিকারী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ