1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

প্রিয়াঙ্কার দুই পায়ে ব্যান্ডেজ, উদ্বেগ ভক্তদের

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৭৯ Time View

বর্তমানে নতুন ওয়েব সিরিজের কাজে ব্যস্ত রয়েছেন প্রিয়াংকা চোপড়া। ইতোমধ্যে পর্দায় নিজের চরিত্রটি ফুটিয়ে তুলতে সব প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয়াঙ্কার একটি ছবি দেখে ব্যাপক উদ্বেগ তার ভক্তদের।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে শুটিং সেট থেকে একটি ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, এই পা দুটোর ওপর অনেক চাপ পড়েছে।

ওই ছবিতে অভিনেত্রীর দুই পায়ের ব্যান্ডেজ দেখে উদ্বেগ প্রকাশ করেছেন প্রিয়াঙ্কার ভক্তরা। সেখানে দেখা যায়, অভিনেত্রীর পরনে রয়েছে কালো রঙের শর্ট টপস ও প্যান্ট। উস্কোখুস্কো চুল, আর মুখে ক্লান্তির ছাপ। তবে পায়ের দিকে তাকালেই চোখে পড়বে পা জুড়ে থাকা ব্যান্ডেজ। প্রিয়াঙ্কার এমনই বিধ্বস্ত অবস্থার ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

কিন্তু হঠাৎ কী হলো প্রিয়াঙ্কার? কোনো বিপদের মুখে পড়েছেন কী? এমন প্রশ্ন ঘোরাফেরা করছে অভিনেত্রীর ভক্তদের মনে।

জানা গেছে, প্রিয়াঙ্কা ‘সিটাডেল’ সিরিজে যেমন অ্যাকশন করেছেন, তার নতুন সিরিজেও সেই পুনরাবৃত্তি হতে চলেছে। ফের স্পাই থ্রিলারে অভিনয় করছেন তিনি। মূলত সেই কারণেই অভিনেত্রীর পায়ে ব্যান্ডেজ। অ্যাকশন দৃশ্যে অভিনয় করা যে খুব সহজ নয়, সেই ধারণা ‘সিটাডেল’ করেই স্পষ্ট হয়ে গিয়েছে তার। আর তাই পরবর্তী সিরিজে যেন কাজটি আরও ভালো হয়, তার সকল প্রস্তুতিই নিচ্ছেন প্রিয়াঙ্কা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ