1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪১৮ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ

বিজিবি-বিএসএফ সম্পর্ক এখন অনেক ভালো : বিজিবি মহাপরিচালক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৬৯ Time View

দিনাজপুরের হিলি সীমান্ত পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান। পরে ভারত অভ্যন্তরে বিএসএফ সদস্যদের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, পূর্বের থেকে বিজিবি এবং বিএসএফের সম্পর্ক অনেক ভালো।

রোববার (২৮ মে) দুপুরে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন থেকে তিনি হিলি সীমান্তের জিরো পয়েন্টে আসেন। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএসএফ সদস্যরা।

এ সময় বিজিবির মহপরিচালক বলেন, আমরা একে-অপরের সঙ্গে মিলেমিশে কাজ করছি। বিজিবি নিজ দেশের জন্য সব সময় নিরলসভাবে কাজ করছে। দুই বাহিনীর মধ্যে কোনো সমস্যা থাকলে আমরা সেই বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান করে থাকি। পূর্বের থেকে বিজিবি এবং বিএসএফের সম্পর্ক অনেক ভালো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় যদি মনে করে হিলি সীমান্তে সীমান্ত হাট বসাবে তাহলে বিজিবির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

বৈঠকে বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি কুলান্ত রায় শর্মা, রায়গঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক বিপিন কুমার উপস্থিত ছিলেন। অন্যদিকে বিজিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিজিবির সেক্টর কমান্ডার রাশেদ আসগর, জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলামসহ অনেকেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ