1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক দিনে এক লাখ গাছের চারা রোপণ, চট্টগ্রামে সবুজ ফিরিয়ে আনার ব্যতিক্রমী উদ্যোগ মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় সাবেক ওসি ও এসআই কারাগারে দক্ষ জনশক্তি গড়ায় গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান রাষ্ট্রপতির যুক্তরাষ্ট্রে নেমে নিজেকে ব্রাজিলের ‘বৈধ নেতা’ বলে দাবি বোলসোনারোর ডলারের দাম বাড়ায় রিজার্ভ থেকে ১২ কোটি ২০ লাখ ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক বিতর্কিত মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন নিয়ে কী ঘটেছিল এ রোড ম্যাপ টু বাকশাল-থ্রি নেপালের নাট্যোৎসবে হিরণ কিরণ থিয়েটার মঞ্চে আসছে নবরসের নতুন নাটক ‘সোজন বাদিয়ার ঘাট’ কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় আজ | Boishakhi Online

মন্দিরে সারা আলি খান, জাহান্নামি বলছেন নেটিজেনরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১০০ Time View

একদিকে যেখানে ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বিতর্ক তুঙ্গে গোটা ভারত, তখন সারা আলি খানের কাণ্ডে নতুন করে বিতর্ক শুরু নেটপাড়ায়। মুসলিম ধর্মাবলম্বী হয়ে হিন্দু ধর্মীয় স্থান, মন্দিরে ঘুরে বেড়ানোর জন্য মাঝেমধ্যেই জাহান্নামে যাওয়ার ভবিষ্যদ্বাণী শুনতে পান তিনি। কিন্তু থোড়াই কেয়ার অ্যাটিটিউড নিয়ে নিজের কাজটাই করে যান নায়িকা। এবারও করলেন তেমনটাই।
আবারও কেদারনাথ থেকে ঘুরে এলেন সারা। শেয়ার করলেন ছবি। এখানেই শুটিং হয়েছিল তার ডেবিউ ছবির। তারপর থেকে বেশ কয়েকবার মহাদেবের থান দর্শন করে এসেছেন সারা। শুটিংয়ের মাঝে কিছুদিনের সময় পেলেই মন্দিরে মন্দিরে ঢুঁ মারতে বেরিয়ে পড়েন তিনি। কেদারনাথ তার অন্যতম প্রিয় জায়গা।
সম্প্রতি কেদারনাথ ভ্রমণের কিছু ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘আমি যখন প্রথমবার এখানে এসেছিলাম, তখনও ক্যামেরার মুখোমুখি হইনি। আর আজ আমি এটা ছাড়া নিজের জীবনটা ভাবতেও পারি না। ধন্যবাদ কেদারনাথ, আমাকে আজকের জীবনটা দেওয়ার জন্য। কতিপয় ভাগ্যবান মানুষ তোমার কাছে আসার সুযোগ পায়, আর আমি কৃতজ্ঞতায় পরিপূর্ণ যে তোমার কাছে ফিরতে পেরেছি ধন্যবাদ জানানোর জন্য। জয় ভোলেনাথ।’

বলা বাহুল্য এই পোস্টের জন্যও সমালোচনার মুখে পড়তে হয়েছে সারাকে। একই প্রশ্ন উঠেছে আবারও, সারা কি আদৌ মুসলিম? তবে হিন্দু মন্দিরে যান কেন তিনি? এতে নরকের পথ প্রশস্ত হচ্ছে, বক্তব্য কট্টরপন্থীদের। কেউ কেউ তাকে ‘জাহান্নামী’ তকমাও দিয়েছেন। আবার অনেকের সারার পোস্ট দেখে সুশান্ত সিং রাজপুতের কথা মনে পড়ে গিয়েছে।
একদিকে যখন ‘দ্য কেরালা স্টোরি’ ছবির বিষয়বস্তু নিয়ে বিতর্কের পারদ ক্রমশ চড়ছে, সেখানে সারার এই পোস্ট দেখে ধন্য ধন্য করছেন নেটনাগরিকদের একাংশ। এর আগে একবার অভিনেত্রী বলেছিলেন, এসব ট্রল, সমালোচনায় কিছুই যায় আসে না তার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ