1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ

কামরুজ্জামান ও শামসুজ্জোহার সমাধিতে ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩
  • ৫৩ Time View

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু রাজশাহীর কাদিরগঞ্জে জাতীয় চার নেতার অন্যতম শহীদ আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন। শুক্রবার (১৩ জানুয়ারি) তিনি এ পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া পাঠ ও জাতীয় নেতার আত্মার শান্তি কামনা করেন ডেপুটি স্পিকার। এরপর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ ড. শামসুজ্জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন ও তার আত্মার শান্তি কামনা করেন।

এ. এইচ. এম কামারুজ্জামান ছিলেন বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। তিনি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ চলাকালীন গঠিত অস্থায়ী মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র, কৃষি এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে কারাগারে হত্যা করা হয়।

অন্যদিকে ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুববিরোধী গণআন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রক্টর ড. শামসুজ্জোহাকে হত্যা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ