1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

নতুন কারিকুলাম প্রশিক্ষণে শিক্ষকদের অংশগ্রহণে মাউশির নির্দেশনা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৫০ Time View

আগামী বছরের মাধ্যমিক বিদ্যালয়ের নতুন কারিকুলামের ওপর শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে। এজন্য ২৯ ডিসেম্বরের মধ্যে অনলাইনে এ প্রশিক্ষণে শিক্ষকদের বাধ্যতামূলক অংশগ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (প্রশিক্ষণ) অধ্যাপক ড. প্রবীর কুমার ভট্টাচার্য্য স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ২০২৩ শিক্ষাবর্ষ থেকে সারাদেশে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রাথমিক বিদ্যালয়ে (যেসব প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়) ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ এর আলোকে প্রণীত শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক অনুযায়ী শিক্ষণ কার্যক্রম চালু হতে যাচ্ছে।
বলা হয়েছে, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের ধারাবাহিক বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার অংশ হিসেবে শিগগিরই বিষয়ভিত্তিক ফেস টু ফেস প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। ফেস টু ফেস প্রশিক্ষণ শুরু হওয়ার আগে সংশ্লিষ্ট বিষয়ের মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও যেসব প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয় সেসব শিক্ষক এখানো প্রশিক্ষণটি গ্রহণ করতে পারেননি তাদের অনলাইন মুক্তপাঠ ই-লার্নিং প্লাটফর্মে যুক্ত হয়ে ‘বিষয়ভত্তিক অনলাইন প্রশিক্ষণ’ কোর্সটি আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণে অংশগ্রহণ করার বাধ্যতামলূক। এই প্রশিক্ষণ ছাড়া কোন শিক্ষক সরাসরি প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন না বলেও উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ