1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

পানিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব নাজমুল আহসান

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৪৮ Time View

পানিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ পেয়েছেন বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান নাজমুল আহসান।
আজ রোববার (১১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর করা হবে বলে উল্লেখ করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে নাজমুল আহসান স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ১৩তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ বিভাগের বিভিন্ন পদমর্যাদায় কাজ করা ছাড়াও খুলনা ও সাতক্ষীরা জেলার প্রশাসকসহ মাঠ প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ