1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

প্রশ্নকর্তা ও মডারেটর নিয়োগে আরও সতর্ক হতে হবে : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৫১ Time View

উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) বাংলা প্রথম পত্রের প্রশ্নে সাম্প্রদায়িক উসকানিমূলক প্রশ্নের ব্যাপারে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, এরপর থেকে প্রশ্নকর্তা ও মডারেটর নিয়োগে আরও সতর্ক হতে হবে। তদন্ত রিপোর্ট আসার পর আমরা সিদ্ধান্ত নেব তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

আজ বুধবার জাতীয় জাদুঘরে ‘৭১-এ গণহত্যার জাতিসংঘের স্বীকৃতি চাই’ শীর্ষক এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা কাদের প্রশ্নকর্তা হিসেবে ও মডারেটর হিসেবে দায়িত্ব দিচ্ছি সেই দায়িত্ব দেওয়ার ক্ষেত্রেও আমাদের আরও সতর্ক হতে হবে। বোর্ডগুলোকে আরও সতর্ক হতে হবে। আমাদের সিস্টেমে সেটা আরও ভালো করতে হবে।
এবারের এইচএসসির বাংলা বিষয়ের প্রশ্ন নিয়ে যে বিতর্ক উঠেছে তা আমরা চিহ্নিত করেছি। এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রশ্ন সেট করেছেন কারা, প্রশ্ন মডারেট করেছেন কারা এসবও জানান হবে।
দীপু মনি বলেন, আমাদের তদন্ত চলছে। এটা দেখা অবশ্যই দরকার কারণ এটা কী অবহেলাজনিত না এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। আমাদের সেই বিষয়ে তদন্ত চলছে। যদি অবহেলা থাকে কিংবা ইচ্ছাকৃত হয় দুটির কোনটিই ছেড়ে দেওয়ার সুযোগ নেই। আমরা সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব।
ভবিষ্যতে এমন যেন কিছু না হয় সেই বিষয়ে মন্ত্রী বলেন, আমাদের এখন প্রশ্নের পুরো প্রক্রিয়া যেভাবে সেট হয় তা হচ্ছে প্রশ্ন একজন সেট করেন, আর একজন মডারেট করেন। এরপর কিন্তু পরীক্ষার্থীদের হাতে পৌঁছানোর আগ পর্যন্ত এটা আর কারও দেখার সুযোগ থাকে না।
তিনি বলেন, আমাদের প্রশ্নকর্তা ও প্রশ্ন মডারেট যারা করেন তাদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়, নির্দেশিকা দেওয়া হয়। তারপরেও কেউ যদি এটা করেন সেটা চরম অবহেলা অথবা ইচ্ছাকৃত।
অনুষ্ঠানে বাংলাদেশ স্বাধীনতা ফাউন্ডেশনের আহ্বায়ক বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন অতিথি বক্তা ভারতের দ্য ওয়াল পত্রিকার নির্বাহী সম্পাদক অমল সরকার ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক শহীদুল্লাহ্ শিকদার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ