1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

আওয়ামী লীগ ভয় পাওয়ার দল নয় : পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৫৪ Time View

পরিকল্পনামন্ত্রী আলহাজ এম এ মান্নান এমপি বলেছেন, ১৯৭১ সালে বাংলাদেশ নামক আলাদা একটি ভূখন্ডের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে প্রস্তাব দেয়া হয়েছিল, পাকিস্থানী শাসকগোষ্ঠী তখন তারা মানেনি, এজন্য বাঙ্গালীরা যুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছিল। বিএনপির একদফা সরকার পতন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন বিষয়ে তিনি বলেন, সেই প্রেক্ষিত এই প্রেক্ষিত নয়, স্বাধীন দেশ, সংবিধান, পতাকা, জনগণ এবং নির্বাচন কমিশন আছে এইগুলো হলো সীমারেখা। এর বাহিরে গিয়ে আল্ট্রিমেটাম মানে হটকারিতা, সেটার কোন জায়গা নেই। যদি বিএনপি হটকারিতা সিদ্ধান্ত নিয়ে আল্ট্রিমেটাম দেয়, জাতির উদ্দেশ্য হয় আমাদের উদ্দেশে হয় সেটা আইনানুগভাবে মোকাবেলা করা হবে, তার বিধানও সংবিধানে আছে কিভাবে আল্ট্রিমেটাম ও হটকারিতা মোকাবেলা করতে হয় তা সংবিধানেই আইন কানুন আছে, সেটা সরকার আইন কানুন মেনেই মোকাবেলা করবে। আমরা সম্পূর্ণভাবে আমরা নিজ দেশে আমাদের মানুষ দ্বারা অর্জিত স্বাধীনতা সুরক্ষিত হবে এ বিশ্বাস আমাদের আছে। তিনি বলেন বিএনপির দাবি যদি যৌক্তিক হয় দেশের জনগন তা দেখেন, বুঝেন কোন দল কি করতেছে তারাই বিচার করবেন। কারা দেশের মানুষের উন্নয়ন করছে,কারা দেশের মানুষের পাশে দাড়িঁয়েছিল খাবার নিয়ে বিদ্যুৎ নিয়ে নানাভাবে জনগণের রায়ই শেষ রায় মনে করে সেদিকেই বর্তমান আওয়ামী লীগ সরকার যাবে। তিনি আরো বলেন, বিএনপির এমন ধরনের কথাবার্তা বলে সময় ক্ষেপন করে আওয়ামী লীগকে ভয় দেখিয়ে কোন ফায়দা হবে না,কেননা আওয়ামী লীগ তো ভয় পাওয়ার দল নয়। ন্যায়ের পক্ষে আওয়ামী লীগ কোন ডাকাতি করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে দেশ স্বাধীন করেনি। আওয়ামী লীগ এই দেশের মানুষকে মুক্ত করার জন্য ত্যাগ স্বীকার করে দেশ স্বাধীন করেছে।
তিনি শনিবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় সমবায় দিবস ২০২২ উপলক্ষে র‌্যালীর পূর্বে পতাকা উত্তোলনের মাধ্যমে সমবায় দিবসের উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী আলহাজ এম এ মান্নান এসব কথা বলেন।
পরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা পদক্ষিন করে হাছন রাজা অডিটরিয়ামে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদেরে চেয়ারম্যান আলহাজ নুরুল হুদা মুকুট, পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আবু সাঈদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, জেলা সমবায় অফিসার বশির আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. জিয়াউল হক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ