1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

সৌদি আরব গেলেন সেনাপ্রধান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৪৭ Time View

সৌদি ন্যাশনাল গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সৌদি আরব গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।
আয়োজক কমিটির সভাপতি আব্দুল আজিজ বিন তুর্কি আল ফয়সালের আমন্ত্রণে তিনি সৌদি আরব গেলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সফরকালে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২৮ অক্টোবর সৌদি ন্যাশনাল গেমসের উদ্বোধনী অনুষ্ঠান এবং বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা পরিদর্শন করবেন।
এর আগে তিনি ২৭ অক্টোবর অতিথিদের সম্মানে আয়োজক কমিটির আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন। এ সময় তিনি সৌদি ন্যাশনাল গেমসের আয়োজক কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
আগামী ৩০ অক্টোবর সৌদি আরব থেকে দেশে ফিরবেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ