1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
লেবাননে ইসরাইলের নতুন হামলায় নিহত ২০ চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে: মোজতবা খামেনি একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আভাস

এবার দক্ষিণি সিনেমায় ক্যাটরিনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৫২ Time View

বলিউডকে ছাড়িয়ে গেছে দক্ষিণি সিনেমার জনপ্রিয়তা। নতুনত্বে ভরা প্রতিটি গল্পেই থাকে বিগ বাজেট। সিনেমায় আভিজাত্যও ঈর্ষণীয়। ইদানিং তাই বলিউড সুপারস্টাররা ঝুঁকছেন দক্ষিণে।
ইতোমধ্যেই অনেক বলিউড তারকা দক্ষিণি সিনেমার প্রশংসা করেছেন, সেই সঙ্গে দেখিয়েছেন কাজের আগ্রহ। এবার সেই তালিকায় যুক্ত হলেন ক্যাটরিনা কাইফ।
এর আগেও মালয়ালম সিনেমাতে কাজ করেছেন তিনি, তবে তা অনেক আগে। বর্তমানে দক্ষিণী ইন্ডাস্ট্রি ও সিনেমা আগের তুলনায় অনেক বেশি জনপ্রিয়তায় আছে। বলতে গেলে জনপ্রিয়তার তুঙ্গে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ক্যাটরিনা বলেছেন, ‘যদি এমন কোনো চিত্রনাট্য হাতে আসে, যাতে বলিষ্ঠ চরিত্র করতে হবে, ভাষা কোনো বাধা হবে না। দক্ষিণের পরিচালকরা রয়েছেন প্রতিভাধর।’
‘পন্নিয়িন সেলভান ১’ সিনেমার উদাহরণ টেনে ক্যাটরিনা বলেন, ‘পোন্নিয়িন সেলভান ১’ কী ভালো সিনেমা, তাই না! এত জাঁকজমক, নিখুঁত সৌন্দর্য প্রতি ফ্রেমে সেই অপূর্ব সঙ্গীতনির্মাণ— আমি মুগ্ধ। জীবনের এই পর্বে এসে এমন একটা দুর্দান্ত কাজ চিনিয়ে দেয় তিনি কতটা বড় মাপের পরিচালক।’
সম্প্রতি ভিকি কৌশলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন ক্যাটরিনা। বিয়ের পর ‘ফোন ভূত’ ক্যাটরিনার প্রথম সিনেমা। আগামী ৪ নভেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ