1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

ডিএনসিসি’র ৯ কর্মকর্তা-কর্মচারীকে বদলি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৩ Time View

প্রশাসনিক স্বার্থের কথা উল্লেখ করে নয় কর্মকর্তা-কর্মচারীকে বদলি করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শুক্রবার ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএনসিসি সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সই করা পৃথক অফিস আদেশে ওই নয়জনকে বদলি করা হয়েছে।

তিনি জানিয়েছেন, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এবং প্রশাসনিক স্বার্থে ঢাকা উত্তর সিটি করপোরেশনের এ কর্মকর্তা-কর্মচারীদের বদলি করা হয়েছে।

স্বাস্থ্য শাখার অঞ্চল ১- এর নমুনা সংগ্রহকারী সিদ্দিকুর রহমানকে অঞ্চল ৪- এ, অঞ্চল ৩- এর নমুনা সংগ্রহকারী রুহুল আমিনকে অঞ্চল ১- এ, অঞ্চল ৫- এর প্রকৌশল বিভাগের যান্ত্রিক সার্কেলের ফেরদাউসকে রায়ের বাজার কবরস্থানে, অঞ্চল ৫- এর সমাজকল্যাণ শাখার শেখ মোফাজ্জেল হোসেনকে সূচনা কমিউনিটি সেন্টারে, সূচনা কমিনিউটি সেন্টারের আব্দুল হাই আল হাদীকে অঞ্চল ৫- এর সমাজ কল্যাণ শাখায়, মো. আরিফকে অঞ্চল ৩- এর প্রশাসন শাখায়, মশিউর রহমানকে অঞ্চল ৪ থেকে পরিকল্পনা ও নকশা বিভাগে, অঞ্চল ২- এর আমজাদ হোসেনকে সম্পত্তি বিভাগে এবং সম্পত্তি বিভাগের তৌহিদুল ইসলামকে অঞ্চল ২- এর আঞ্চলিক নির্বাহীর দপ্তরে বদলি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ