1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

বঙ্গবন্ধুর খুনীরা ইঁদুরের গর্তে ঢুকেও রক্ষা পাবে না : আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৫১ Time View

বঙ্গবন্ধুর খুনীরা ইঁদুরের গর্তে ঢুকেও রক্ষা পাবে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

তিনি আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন চত্বরে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে এমন মন্তব্য করেন।

আইনমন্ত্রী আরো বলেন, ‘আমি বিশ্বাস করি কোনো সভ্য রাষ্ট্র, কোনো মানবতাবাদী রাষ্ট্র খুনীদের প্রশ্রয় দিবে না। দু’জন খুনীকে দেশে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র ও কানাডা সরকারের সঙ্গে আলোচনা চলছে। আরো তিনজন খুনী কোথায় আছে সে বিষয়টি কারো জানা নেই। তাদেরকে খোঁজে বের করারও চেষ্টা চলছে।

বঙ্গবন্ধুর খুনী নূর চৌধুরীকে ফিরিয়ে আনতে আইনী ‘জটিলতার’ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘কানাডার আইনে মৃত্যুদন্ডের কথা নেই। তাদের আইনে বলা আছে অন্য দেশের কেউ যদি মৃত্যুদন্ডপ্রাপ্ত হয় তাহলে তাকে সেই দেশে ফিরিয়ে দেওয়া যাবে না। আমরা এ বিষয়ে আদালতের দ্বারস্থ হয়ে একটি জায়গায় জিতেছি। আশা করছি শিগগিরই তাকে ফিরিয়ে আনা যাবে।’

দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ কষ্টে আছে স্বীকার করে আনিসুল হক বলেন, ‘এখন সময় খুব কঠিন। সারাবিশ্বে সবকিছুর অভাব। বাংলাদেশের মানুষের কষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝেন। এ কষ্টের সময়ে আপনারা কষ্টে থাকা ছাড়া কিছুতে নাই। আমরা এ অবস্থা থেকে উত্তরণে আপ্রাণ চেষ্টা করছি।’

আখাউড়া উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে ও
সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, কসবা সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিয়ারা আক্তার পিওনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ