1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

বঙ্গবন্ধু হত্যার প্রধান সুবিধাভোগী জিয়া : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৫২ Time View

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার প্রধান বেনিফিশিয়ারি (সুবিধাভোগী) জিয়া এবং তার পরিবার। আর এই প্রধান বেনিফিশিয়ারির উপজাত হচ্ছে আজকের জাতীয়তাবাদী দল বিএনপি।

সোমবার (১৫ আগস্ট) ভোর ৬টার দিকে ঐতিহাসিক স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, যেসব খুনি এখনো যেসব দেশে পালিয়ে আছে তাদেরকে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের লক্ষে সরকার কাজ করে যাচ্ছে। তবে দুঃখজনক হলেও সত্য, জিয়া এবং তার পরিবার হচ্ছে বঙ্গবন্ধু খুনের প্রধান বেনিফিশিয়ারি এবং তার প্রধান বেনিফিসিয়ারির উপজাত হচ্ছে বিএনপি।

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কুশীলবদের বিচার হয়নি এখনো, একটি স্বাধীন কমিশন গঠন করে নেপথ্যের কারিগরদের বিচারের লক্ষে কাজ করছে সরকার।

এদিকে সোমবার (১৫ আগস্ট) ভোর ৬টার দিকে ঐতিহাসিক স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধুকন্যা। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর।

পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে দ্বিতীয়বার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দোয়া ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু ভবন এলাকা সবার জন্য উন্মুক্ত করে দেয়া হলে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সর্বকালের সর্বশ্রেষ্ঠ এ বাঙালির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ