1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

দেশের মানুষকেই তো ঋণ শোধ করতে হয় : তাজুল ইসলাম

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৬৬ Time View

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, আজকে সবাই ভালো আছে, এই যে সবাই ভালো আছে এই কথা আমি বলতে পারবো না? আজকে একটি গোষ্ঠী বলছে যত ঋণ নেওয়া হয়েছে সব জনগণকে শোধ করতে হবে। পৃথিবীর কোন দেশে জনগণ ছাড়া অন্য কেউ ঋণ শোধ করেছে? দেশের নাগরিক হিসেবে আমি-আপনি সবাই মিলেই দেশ।

আমরা ইনকাম জেনারেশন করি, সরকার ম্যানেজারের দায়িত্ব পালন করে। এর আগেও তো আমরা ঋণ শোধ করেছি। ঋণ তো দেশের মানুষকেই পরিশোধ করতে হয়।

শনিবার (১৩ আগস্ট) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে ‘জাতির পিতার সাংবিধানিক নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় সরকারের শাসন ব্যবস্থা চাই’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভার আয়োজন করে বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন।

তাজুল ইসলাম বলেন, আজকে সব জায়গায় বিদ্যুৎ গেছে। গ্রাম বা শহর, কোথাও বাকি নেই। গ্রামগঞ্জে গরিব মানুষের ছেলে, রিকশাওয়ালার মেয়ে পর্যন্ত এখন মোবাইল চালায়, ইন্টারনেটে কাজ করে আয় করে। কোভিড আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য একটা খারাপ সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি ঠিক, কিন্তু দেশের সব মানুষ খেতে পারে। দারিদ্র ২০ ভাগের নিচে। যা অন্য দেশের তুলনায় অনেক ভালো।

তিনি বলেন, আজকে সবাই ভালো আছে। এই যে সবাই ভালো আছে, এই কথা আমি বলতে পারবো না? অন্যান্য অনেক দেশের তুলনায় বাংলাদেশ ভালো আছে। আমাদের বুঝতে হবে যে, আমাদের একটি বাজার থেকে তোল কিনতে হয়। ইউরোপের অধিকাংশ দেশসহ সারাবিশ্বের প্রায় ২৫ ভাগ জ্বালানি আসে রাশিয়া থেকে। এখন সেটা পাওয়া যাচ্ছে না। বিশ্বের সব থেকে বেশি জ্বালানি সরবরাহ আসে ভেনিজুয়েলা থেকে। কিন্তু ভেনিজুয়েলার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা থাকার কারণে আমরা সেখান থেকেও নিতে পারছি না। ফলে একটা চাপ আমাদের আছে। আমরা ভিক্ষুকের জাতি হিসেবে খ্যাত ছিলাম। এখন আমরা উন্নত দেশের নাগরিক। সরকার বিভিন্নভাবে মানুষকে সক্ষম করে তুলছে। বড় প্রজেক্ট হচ্ছে মানে, আমাদের আর্ন হচ্ছে, জিডিপি বাড়বে। আইএমএফ থেকে আমরা মাঝে মাঝে ঋণ নেই এবং তা শোধ করে দেই। কোভিডের সময়ও নিয়েছি। এটা স্বাভাবিক বিষয়। আতঙ্কিত হওয়ার বা আতঙ্ক সৃষ্টি করার কিছু নেই।

আলোচনা সভায় এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন-অর-রশীদ হাওলাদার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান বীরুসহ অন্যান্য রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যসহ বিশিষ্টজনরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ