1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১১, মামলা ৪৯ নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় প্রাণ গেল নারীর জনগণের জীবনমানের উন্নয়নই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী পে স্কেল কবে থেকে বাস্তবায়ন? জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার : মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির অপেক্ষায় বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা অস্ট্রেলিয়াকে ‘তুলাধোনা’র মোড়কে অনেক বছর গল্প করার এক জয় অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে ভিডিও কলে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর অভিনেত্রী রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার

ঢাকায় আসছে ফাইভ-জি, ২৩৬ কোটি টাকা চায় টেলিটক

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৫৪ Time View

ঢাকা মেট্রোপলিটন এলাকায় টেলিটকের নেটওয়ার্ক বাণিজ্যিকভাবে ফাইভ-জি প্রযুক্তি চালু করতে যাচ্ছে। প্রকল্পটি ২৩৬ কোটি ৫৪ লাখ টাকায় বাস্তবায়ন করবে টেলিটক বাংলাদেশ লিমিটেড। প্রকল্পের বাস্তবায়নকাল জুলাই ২০২২ থেকে ডিসেম্বর ২০২৩।

মঙ্গলবার (২ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে জানায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্ম সচিব (পরিকল্পনা) মো. মুসলেহ উদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা শহরে বাণিজ্যিকভাবে টেলিটকের ফাইভ-জি চালু হবে। প্রাথমিকভাবে প্রকল্পের ব্যয় ২৩৬ কোট টাকা ধরা হয়েছে। প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের জন্য মঙ্গলবার একনেক সভায় উপস্থাপন করা হবে।

প্রকল্প এলাকা

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় গণভবনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়, সরকারি গূরুত্বপূর্ণ স্থাপনাসমূহ, মোহাম্মদপুর, শের-ই বাংলা নগর, বনানী, গুলশান, ক্যান্টনমেন্ট ও উত্তরা থানা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বঙ্গভবন ও সচিবালয়সহ মতিঝিল, রমনা, শাহবাগ ও ধানমন্ডি থানার সরকারি গুরুত্বপূর্ণ ও বাণিজ্যিক স্থাপনাসমূহ।

সরকারঘোষিত লক্ষ্য অনুসারে ২০২১-২৩ সালের মধ্যে ফাইভ-জি প্রযুক্তিনির্ভর মোবাইলসেবা প্রদান করার প্রাথমিক পর্যায় হিসেবে ঢাকা মেট্রোপলিটনের কিছু এলাকায় বাণিজ্যিকভাবে ফাইভ-জি প্রযুক্তি চালু করা হবে। এর মাধ্যমে গ্রাহক পর্যায়ে ফাইভ-জি প্রযুক্তি বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও অন্যান্য মোবাইল অপারেটরদের ফাইভ-জি সেবা চালুকরণে উৎসাহিত করা হবে।

প্রকল্পের প্রধান কার্যক্রম

ঢাকা শহরে টেলিটকের বিদ্যমান ২০০টি ফাইভ-জি বিটিএস সাইটে ফাইভ-জি প্রযুক্তিনির্ভর টেলিকম যন্ত্র সংযোজন, টাওয়ার ও কক্ষ অবকাঠামোর প্রয়োজনীয় সংস্কার, বিদ্যুৎ সংযোগের ক্যাপাসিটি বৃদ্ধি, রেকটিফায়ার ও ব্যাটারি ক্যাপাসিটি বৃদ্ধিকরণ, নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) অপারেটর হতে ভাড়াভিত্তিতে প্রস্তাবিত ২০০টি ফাইভ-জি সাইটে উচ্চগতির লাস্টমাইল ট্রান্সমিশন সংযোজন, ৫০টি সাইটে মাইক্রোওয়েভ রেডিও যন্ত্রাংস স্থাপন এবং এক লাখ গ্রাহক ক্ষমতাসম্পন্ন আইএসএম প্ল্যাটফর্ম স্থাপন এবং বিদ্যমান কোর নেটওয়ার্ক সিস্টেমের প্রয়োজনীয় আপগ্রেডেশন ও সম্প্রসারণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ