1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন : সিইসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৪৮ Time View

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন; যেখানে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবে।

আজ মঙ্গলবার (১৯ জুলাই) নির্বাচন ভবনে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, জাতীয় সাধারণ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটা দিয়েই কিন্তু সংসদ সদস্যরা নির্বাচিত হবেন। সংসদ গঠন করবেন। আর সেই সংসদ উঠে আসবে কেবিনেট বা সরকার উঠে আসবে। সেদিক থেকে গুরুত্ব অপরিসীম।

সিইসি বলেন, সেই লক্ষ্যে যেটা প্রাসঙ্গিক, একটা সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচন, যেখানে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোট দিতে পারবেন। অনেক সময় তর্ক-বিতর্ক হয় যে নির্বিঘ্নে ভোট দিতে পারে না।

সংলাপে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনীর নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। এতে সিইসির সঙ্গে চার নির্বাচন কমিশনাসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।

সকালে বাংলাদেশ কল্যাণ পার্টির সঙ্গে বৈঠকের সময় নির্ধারণ করা ছিল। কিন্তু দলটি আসবে না বলে জানিয়েছে।

এর আগে বাংলাদেশ মুসলিম লীগও সংলাপে অংশ নেয়নি। এ পর্যন্ত আটটি দলের সঙ্গে সংলাপ সম্পন্ন করেছে ইসি। আগামী ৩১ জুলাই পর্যন্ত অন্য ২৯টি দলের সঙ্গেও বসার কথা রয়েছে ইসির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ