1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১১, মামলা ৪৯ নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় প্রাণ গেল নারীর জনগণের জীবনমানের উন্নয়নই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী পে স্কেল কবে থেকে বাস্তবায়ন? জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার : মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির অপেক্ষায় বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা অস্ট্রেলিয়াকে ‘তুলাধোনা’র মোড়কে অনেক বছর গল্প করার এক জয় অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে ভিডিও কলে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর অভিনেত্রী রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার

সুশান্তকে গাঁজা সরবরাহ করতেন রিয়া, চার্জশিটে ৩৫ জনের নাম

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৭৩ Time View

ফের আলোচনায় রিয়া চক্রবর্তী। প্রয়াত সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন এই প্রেমিকার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়া হয়েছে। অভিযোগে বলা হয়, বিভিন্ন জায়গা থেকে গাঁজা কিনে রিয়া তা পৌঁছে দিতেন সুশান্তের কাছে। এ মামলায় রিয়াসহ মোট ৩৫ জনের নাম চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

চার্জশিটে রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীর নামও রয়েছে। এনসিবি সূত্রে জানা গেছে, সুশান্তকে অনেক বার গাঁজা পৌঁছে দেন রিয়া। গাঁজা কেনাবেচার জন্য অনেক টাকা আদানপ্রদানের অভিযোগও রয়েছে রিয়ার বিরুদ্ধে। দোষী সাব্যস্ত হলে রিয়া চক্রবর্তীর ১০ বছরের বেশি জেল হতে পারে।

২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িয়ে রিয়াসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছিল সুশান্তের পরিবার। পরে মাদক মামলায় গ্রেপ্তার করা হয় রিয়াকে। বাইকুল্লা জেলে প্রায় এক মাস কাটিয়েছিলেন রিয়া। অনেকেই সুশান্তের মৃত্যুর জন্য তাকে দায়ী করে।

উল্লেখ্য, এর আগে রিয়ার আইনজীবী সতীশ মানেশিন্ডে দাবি করেছিলেন, রিয়ার কাছ থেকে কোনও মাদক উদ্ধার করতে পারেনি এনসিবি। কেবল মাত্র হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিত্তিতেই মামলা সাজানো হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ