1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

তারেক রহমানের বিদেশে অবস্থানের যৌক্তিকতা ও আয়ের উৎস তদন্ত হবে: হানিফ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ৫৪ Time View

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, তারেক রহমানের বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী ও দুর্নীতির মামলা রয়েছে। প্রায় এক যুগ ধরে লন্ডনে আছেন। একজন দাগী সন্ত্রাসী কীভাবে সেখানে বসবাস করছেন তা জাতি জানতে চায়।

মঙ্গলবার (১২ জুলাই) সকালে কুষ্টিয়ায় তার নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন।

তারেক রহমানের লন্ডনে অবস্থান প্রসঙ্গে হানিফ আরও বলেন, তিনি লন্ডনে আয়েশি জীবন যাপন করছেন। বিলাসবহুল বাড়ি, বিলাসবহুল গাড়ি একাধিক কর্মকর্তা কর্মচারী তার রক্ষণাবেক্ষণের জন্য নিয়োগ দিয়েছেন। এত টাকার উৎস কি, কীভাবে একজন আসামি দীর্ঘ সময় ধরে লন্ডনে অবস্থান করছেন তার যৌক্তিকতা নিয়েও সরকার তদন্ত করবে।

বিএনপি’র সরকার পতন আন্দোলনকে জনগণ রসিকতা হিসেবে বিবেচনা করেন মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ এনিয়ে ভাবেনা কারণ তাদের আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই।

এসময় কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম সুমনসহ স্থানীয় নেতাকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ