1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের

আবারও পদ্মা সেতুর টোলপ্লাজায় বাসের ধাক্কা

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ৫৬ Time View

আবারও পদ্মা সেতুর টোলপ্লাজায় বাসের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে মাওয়া টোলপ্লাজার দুই নম্বর বুথ। শনিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ধাক্কায় টোলপ্লাজাটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে টোল আদায় বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতুর সাইট অফিস নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান জানান, বুথটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িক টোল আদায় বন্ধ রাখা হয়েছে। তবে গাড়ির চাপ বাড়লে এটি খুলে দেওয়া হবে।

তিনি আরও জানান, বাকী চারটি বুথ খোলা রয়েছে। সেগুলো দিয়ে টোল আদায় হচ্ছে।

টোলপ্লাজায় দায়িত্বরত দুই নিরাপত্তা কর্মী জানান, সাড়ে ১০টার দিকে সেতু পার হতে টোলপ্লাজায় আসা শরীয়তপুরগামী একটি বাস ডানপাশ থেকে টোল বুথে ধাক্কা দিলে ওপরের স্টিলের কাঠামো দুমড়ে-মুচড়ে যায়। এতে মূল কাঠামোও কিছুটা হেলে পড়ে। এরপর ওই বুথ দিয়ে টোল আদায় সাময়িক বন্ধ রাখা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ