1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনা সংক্রমণ বাড়লে শ্রেণিকক্ষে পাঠ দান বন্ধ হতে পারে

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৪৭ Time View

করোনা সংক্রমণ উর্ধ্বমূখী হওয়ায় আবারও শ্রেণিকক্ষে পাঠ দান বন্ধ হতে পারে। বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি। তবে শিক্ষার্থী ও অভিভাবকরা চাইছেন করোনার অজুহাতে যেন শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ না হয়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, ঈদুল আজহার কারণে স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি হয়েছে। যেকারণে আমরা করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে যোগাযোগ রাখছি। পরিস্থিতি বেশি খারাপ হলে শিক্ষার্থীদের ক্লাসে না ফিরিয়ে আবারও অনলাইনে পাঠ কার্যক্রম শুরু হতে পারে। তবে সব কিছুই নির্ভর করছে করোনা পরিস্থিতি ও জাতীয় টেকনিক্যাল কমিটির সুপারিশের উপর।

অন্যদিকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে ক্লাসের বদলে অনলাইনে ক্লাস কার্যক্রম প্রস্তুতি শুরু হয়েছে। এরই মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) তাদের স্নাতকোত্তর পর্যায়ের ক্লাস কার্যক্রম আবারও শুরু করেছে অনলাইনে।

এ বিষয়ে বুয়েটের ছাত্র কল্যান পরিচালক ড. মো. মিজানুর রহমান বলেন, করোনার কারণে এখনও আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। শুধুমাত্র এক সপ্তাহের জন্য স্নাতকোত্তর পর্যায়ে যে ক্লাস চলবে তা অনলাইনে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাকিটা ঈদের পর সিদ্ধান্ত নেয়া হবে। কারণ ঈদের জন্য এরইমধ্যে বুয়েটের প্রকৌশল বিভাগ ছুটিতে গেছে।

এ বিষয়ে ইউজিসি চেয়ারম্যান (চলতি দায়িত্ব) প্রফেসর দিল আফরোজা বেগম বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সংক্রমণ বাড়লে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনে সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালুর বিষয়ে নির্দেশনা দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ