1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

পদ্মা সেতুতে রুট পারমিট ছাড়া বাস চলতে পারবে না

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৪৭ Time View

রুট পারমিট ছাড়া পদ্মা সেতু দিয়ে কোনো বাস চলাচল করতে পারবে না বলে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

আজ মঙ্গলবার (২৮ জুন) বিকেলে এক চিঠিতে দক্ষিণাঞ্চলের সব মালিক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদককে এ নির্দেশনা দেন তিনি।

চিঠিতে বলা হয়, গত ১১ জুন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের কোনো পরিবহনের গাড়ি রুট পারমিট ছাড়া চলাচল করতে পারবে না। রুট পারমিট আছে কি না তা স্ব-স্ব জেলা মালিক সমিতি পর্যবেক্ষণ করবে এবং দূরপাল্লা রুটের গাড়িগুলো শুধু জেলা শহরে স্টপেজ করতে পারবে। এর বাইরে কোনো বাস স্টপেজ করা যাবে না। এছাড়া কেন্দ্রীয় মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের নীতিমালার বাইরে কোনো অর্থ আদায় করা যাবে না।

এ সিদ্ধান্তগুলো মেনে চলার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

এ দিকে, রুট পারমিট ছাড়া ও অন্য রুটের গাড়ি পদ্মা সেতু দিয়ে চলাচল বন্ধ করতে কঠোর আইনগত পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছে পুলিশ। এছাড়া পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পরিপ্রেক্ষিতে দোলাইপাড় গোলচত্বরে স্থাপিত অননুমোদিত বাস কাউন্টারগুলো সায়েদাবাদে স্থানান্তরের আহ্বান জানানো হয়।

ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে পরিবহন মালিক-শ্রমিক নেতা ও ট্রাফিক-ওয়ারী বিভাগের মতবিনিময়

মঙ্গলবার ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে পরিবহন মালিক-শ্রমিক নেতা ও ট্রাফিক-ওয়ারী বিভাগের মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়। আসন্ন পবিত্র ঈদুল আজহা, রথযাত্রা, কোরবানির পশুর হাট ও স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন পরবর্তী এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. সাইদুল ইসলাম।

সভায় ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটকেন্দ্রিক সার্বিক সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে করণীয়-বর্জনীয় সম্পর্কে আলোচনা হয়।

এ ছাড়া ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন গমনাগমন নিশ্চিত করতে সায়েদাবাদ বাস টার্মিনালকেন্দ্রিক সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া আদায় না করা, বাসে অতিরিক্ত যাত্রী বহন না করা, যানবাহনে স্বাস্থ্যবিধি অনুসরণ, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির লাইসেন্স, ফিটনেস সার্টিফিকেট, রুট পারমিটসহ বৈধ কাগজপত্র গাড়ির সঙ্গে রাখা, যাত্রী হয়রানি বন্ধ ও ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর বিষয়ে আহ্বান জানানো হয়।

এ সময় পদ্মা সেতু দিয়ে বৈধ রুট পারমিট নিয়ে যানবাহন পরিচালনা, ঢাকা-মাওয়া রুটে অন্য রুটের গাড়ি না চালানো এবং বিদ্যমান ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর জন্য ডিসি সাইদুল ইসলাম সবাইকে অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ