1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকদের বড় সুখবর দিলেন মন্ত্রী বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভাসমান চিকিৎসা কেন্দ্র করার মতো আমাদের উপকরণ নেই: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৪৯ Time View

সিলেট-সুনামগঞ্জসহ দেশের বন্যাকবলিত মানুষদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্যসেবা বিভাগের ২০০ মেডিক্যাল টিম কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, আমাদের চার হাজার মেডিক্যাল টিমের সদস্যরা প্রস্তুত রয়েছেন। তবে এটা সত্যি যে, ভাসমান চিকিৎসা কেন্দ্র করার মতো আমাদের কোনো উপকরণ নেই।

আজ সোমবার (২০ জুন) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক এসটিএইচ সামিট অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে প্রতিবছর বন্যা হয়। অথচ স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজস্ব কোনো হেলিকপ্টার, পানিতে চলার অ্যাম্বুলেন্সের মতো কোনো পরিবহন নেই। আমরা সরকারের কাছে এই বিষয়টি তুলে ধরব।

মন্ত্রী বলেন, বৃহত্তর সিলেট অঞ্চলের সব পর্যায়ের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। বিভিন্ন এলাকার মানুষের জন্য পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যালাইন, ওষুধ ও সাধ্য অনুযায়ী খাদ্য পাঠানো হচ্ছে। সিলেটসহ কয়েকটি জেলা ব্যাপক বন্যার কবলে পড়েছে। বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জ জেলার অবস্থা সবচেয়ে খারাপ। এজন্য ঢাকার স্বাস্থ্য অধিদপ্তরে কন্ট্রোল রুম করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ