1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প ৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বন্যার্তদের জন্য ১০ ট্রাক খাবার দিচ্ছেন ডিপজল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ৯৬ Time View

সিলেট-সুনামগঞ্জের বানভাসিদের পাশে দাঁড়ানো ঘোষণা দিয়েছেন দেশি শোবিজের অনেক তারকা। এবার সে তালিকায় নাম লেখালেন চলচ্চিত্রের খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

বন্যাকবলিতদের জন্য ১০ ট্রাক খাবার পাঠানোর ঘোষণা দিয়েছেন তিনি। নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে এসে ডিপজল জানান, প্রতি সপ্তাহে ২ ট্রাক খাবার সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে পাঠানোর উদ্যোগ নিয়েছেন তিনি। এর মধ্যে থাকবে চিড়া-গুড়, বিশুদ্ধ পানির সঙ্গে শিশু খাবার।

ডিপজল বলেন, ‘বন্যাদুর্গত এলাকায় খাবার স্টোর করা কঠিন। আবার রান্না করার মতো খাবারও পাঠানো সম্ভব নয়। আগুন জ্বালানো যাবে না। তাই সব ভেবে-চিন্তে প্রতি সপ্তাহে দুই ট্রাক করে খাবার পাঠাবো।’

মোট ১০ ট্রাক খাবার পাঠাবেন বলেও জানান তিনি। এছাড়া বন্যা পরিস্থিতি যাতের দ্রুত স্বাভাবিক হয় সেই আশাও ব্যক্ত করেন তিনি।

দেশি চলচ্চিত্র তারকাদের মধ্যে শাকিব খান এবং অনন্ত জলিলও বানভাসি মানুষদের পাশে দাঁড়ানো ঘোষণা দিয়েছেন।

অনবরত ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে সিলেটের জৈন্তা, গোয়াইঘাট, কোম্পানিগঞ্জসহ সুনামগঞ্জের মানুষ পানিবন্দি জীবন-যাপন করছেন। পাশাপাশি তলিয়ে গেছে স্কুল, কলেজ, আশ্রয়কেন্দ্রসহ বহু গ্রাম। বন্যায় সেনা, নৌ ও বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা উদ্ধার কাজে লিপ্ত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ