1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

দেখা মিলল বিএম ডিপোর মালিকপক্ষের, প্রাণহানির ঘটনাকে ‘নাশকতা’ দাবি

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৫৯ Time View

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ আগুন ও বিস্ফোরণের বহু প্রাণহানির ঘটনাকে নাশকতা বলে দাবি করেছেন বিএম কন্টেইনার ডিপোর কর্তৃপক্ষ।

ঘটনার তিন দিনের মাথায় সোমবার (৬ জুন) পুরো ঘটনাকে নাশকতা বলে দাবি করছেন তারা। তবে কারা এ নাশকতা ঘটিয়েছে, কিংবা কেনো ঘটিয়েছে তা তারা নিশ্চিত করে বলতে পারছেন না।

ঘটনার পর থেকে বিএম কন্টেইনার ডিপোর মালিকপক্ষের দেখা মিলছিল না। বিশেষ করে ক্ষতিকর বিস্ফোরক হাইড্রোজেন পারক্সাইডে আগুনের সূত্রপাত। কিন্তু ফায়ার সার্ভিসকে মূলতথ্য আড়াল করে ভুল তথ্যের কারণে বিস্ফোরণ এবং এতো হতাহতের ঘটনার পর মালিকপক্ষ গা ঢাকা দেয়।

তবে ঘটনার তিন দিনের মাথায় এসে কন্টেইনার ডিপোর মালিকানা প্রতিষ্ঠান চট্টগ্রাম স্মাট গ্রুপের কর্মকর্তারা পুরো ঘটনাকে নাশকতা বলে দাবি করছেন। এমনকি নিজেদের দায় স্বীকার করতেও রাজি নন তারা।

চট্টগ্রাম স্মাট গ্রুপের পরিচালক আজিজুর রহমান বলেন, ২০১১ সাল থেকে আমরা আমদানি-রফনানি করে আসছি। এর আগেও অনেক ক্যামিকেল গেছে ও আসছে। এটা হঠাৎ করে কেন হলো আমরা বুঝতে পারছি না; সব আল্লাহ্‌ই জানেন! তবে আমরা নিশ্চিত যেখানে ৮০০/৯০০ কন্টেইনার পুড়েছে; এখনও পুড়ছে। তবে কন্টেইনার বিস্ফোরণ হচ্ছে কেন? এটাকে অবশ্যই নাশকতা মনে হচ্ছে বলে জানান তিনি।

স্মাট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মেজর অব. শামসুল হায়দার সিদ্দিকী বলেন, কি কি আইটেম আসছিল তা নিশ্চিত হওয়া যায়নি। তাই আমাদের ধারণা করতে হচ্ছে, এখানেও কোনো এক্সক্লুসিভ থাকতে পারে। তখনি যদি তারা বলে দিত তাহলে কাজটা সহজ হতো। গাফিলতি যদি থাকে তাহলে এটা তদন্ত করে বলাটা ভালো হবে।

এদিকে ঘটনাস্থল সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপো পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার বিকেলে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, বহু হতাহতের ঘটনায় ডিপো কর্তৃপক্ষের কোনো গাফিলতি রয়েছে কি না অনুসন্ধান চলছে। কারো গাফিলতির অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।

গত শনিবার রাতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলেও এখনো তা নিয়ন্ত্রণে আসেনি। একে একে জ্বলছে রফতানিযোগ্য হাজার কোটি টাকার মালামাল। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নেভানোর কাজ করছে সেনাবাহিনীর বিশেষ দল।

আগুন এবং বিস্ফোরণের ঘটনায় পুলিশ-জেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আলাদা তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এখনো কোনো মামলা না হলেও ঘটনার বর্ণনা জানিয়ে জিডি করেছে সীতাকুণ্ড থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ