1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

সীতাকুণ্ডে বিস্ফোরণ নাশকতা কি না, খতিয়ে দেখা হবে : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৪৯ Time View

সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনাটি দুর্ঘটনা নাকি নাশকতা, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, এত বড় একটি ঘটনা, সেটা খতিয়ে দেখা হচ্ছে। এটি (কনটেইনার ডিপোতে বিস্ফোরণ) দুর্ঘটনা নাকি নাশকতা, সেটিও খতিয়ে দেখা হবে।

আজ রবিবার (৫ জুন) বেলা সাড়ে ১১টায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) নব-নির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় ও সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ঘটনা ঘটার পর তদন্তের কথা বলা হয়। আগে কেন মনিটরিং করা হয় না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনা ঘটার আগে কীভাবে খতিয়ে দেখবে? ঘটনা ঘটার আগে খতিয়ে দেখার কোনো সুযোগ আছে কি? সুযোগ নেই।

হাছান মাহমুদ বলেন, তাদের সব কম্প্লায়েন্স ছিল কি না সেটি অবশ্যই খতিয়ে দেখা হবে। তারা সব কম্প্লায়েন্স করে প্রতিষ্ঠান পরিচালনা করছিল কি না, সেটি খতিয়ে দেখা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজে বিষয়টি দেখছেন এবং সবাইকে নির্দেশনা দিয়েছেন। আমাদের দলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া আছে। তারা ঝাঁপিয়েও পড়েছেন। যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছসেবক লীগসহ আওয়ামী লীগের নেতাকর্মী, আমাদের সহযোগী সংগঠনের অন্য নেতাকর্মীরা সেখানে ঝাঁপিয়ে পড়েছেন। তাদের নির্দেশনা দেওয়া আছে, যেখানে রক্ত দেওয়া লাগে, সেখানে রক্ত দেওয়ার জন্য, সার্বিক সহযোগিতার জন্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ