1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

স্বর্ণের দাম ভরিতে ২৯১৩ টাকা কমল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৪৭ Time View

ইতিহাসে সোনার দাম সর্বোচ্চ হওয়ার পরে-এবার এক দফা কমে এসেছে সোনার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ৯১৩ টাকা কমেছে সোনার দাম।

আজ বৃহস্পতিবার (২৬ মে) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় এ সিদ্ধান্ত হয়। নতুন এ দাম শুক্রবার (২৭ মে) থেকে কার্যকর হবে।

এখন প্রতি গ্রাম ২২ ক্যারেটের সোনার দাম হবে ৬ হাজার ৮২০ টাকা, সে হিসাবে প্রতি ভরি সোনার দাম দাঁড়াবে ৭৯ হাজার ৫৪৮ টাকা। প্রতি গ্রাম ২১ ক্যারেটের সোনার দাম ৬ হাজার ৫১০ টাকা, প্রতি ভরি ৭৫ হাজার ৯৩৩ টাকা, প্রতি গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৫ হাজার ৫৮০ টাকা, প্রতি ভরি ৬৫ হাজার ৮৫ টাকা। সনাতন সোনার ভরি নির্ধারণ হয়েছে ৫৪ হাজার ২৩৮ টাকা।

এ ছাড়া ২২ ক্যারেট রুপার দাম গ্রাম প্রতি নির্ধারণ হয়েছে ১৩০ টাকা, ২১ ক্যারেট ১২৩ টাকা, ১৮ ক্যারেট ১০৫ টাকা ও সানতন ৮০ টাকা।

এতে করে ২২ ক্যারেট রুপার ভরি দাঁড়াবে ১ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেট ভরি প্রতি ১ হাজার ৪৪৩ টাকা, ১৮ ক্যারেট ১ হাজার ২২৫ টাকা ও সনাতন রূপার দাম দাঁড়িয়েছে প্রতি ভরি ৯৩৪ টাকা।

এর আগে শনিবার (২১ মে) এক লাফে ৪ হাজার ১৯৯ টাকা বেড়ে সোনার দাম প্রতি ভরি হয়েছিল ৮২ হাজার ৪৬২ টাকা। বাংলাদেশের ইতিহাসে এটিই ছিল সোনার সর্বোচ্চ দাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ