1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

ঢাকা টেস্ট থেকে ছিটকে গেলেন নাঈম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৬৪ Time View

১৫ মাস পর ফিরে চট্টগ্রাম টেস্টে দারুণ ফর্মে ছিলেন বাংলাদেশি স্পিনার নাঈম হাসান। করেছেন ক্যারিয়ার সেরা বোলিংও। কিন্তু দুর্ভাগা এই অফ স্পিনার। চতুর্থ দিন করুনারত্নের ড্রাইভ থামাতে গিয়ে ডানহাতে চোট পান নাঈম। পঞ্চম দিন শেষে ব্যথা বেড়ে যাওয়ায় এক্স-রে করানো হয় তাঁর হাতে।

এক্সরেতে দেখা যায় আঙুল ভেঙে গেছে নাঈমের। যে কারণে ঢাকা টেস্টে এ ডানহাতি স্পিনারকে পাচ্ছে না বাংলাদেশ। বৃহস্পতিবার (১৯ সে) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিক্যাল বিভাগ। সাগরিকায় প্রথম ইনিংসে ১০৫ রান দিয়ে ৬ উইকেট নেন নাঈম । এটি তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না পেলেও তিনি এই টেস্টের মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।

এদিকে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে ক্যাচ নিতে গিয়ে আঙুল ফেঁটে যায় টাইগার স্পিনার মেহেদি হাসান মিরাজের। তার জায়গায় দলে নেওয়া হয় নাঈমকে। চট্টগ্রাম টেস্টে তিনি ছিলেন দলের সেরা বোলার। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৬ উইকেট নেওয়ায় ম্যাচের মোস্ট ভেল্যুয়েবল ক্রিকেটারের পুরস্কারও পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ