1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

হৃদরোগ ইনস্টিটিউটকে ৩ কোটি ৭১ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৪৮ Time View

অসহায় ও দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে হার্টের ভাল্ব, রিং, পেসমেকার কিনতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন কোটি ৭১ লাখ টাকা অনুদান দিয়েছেন।

বুধবার (১১ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিনিয়র সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়ার কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন।

অনুদানের চেক গ্রহণের সময় ডা. মীর জামাল উদ্দিন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর এ অনুদান গরিব ও অসহায় রোগীদের চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদান রাখবে।

এসময় অন্যদের মধ্যে সহযোগী অধ্যাপক ও কার্ডিয়াক সার্জন ডা. আশরাফুল হক সিয়াম উপস্থিত ছিলেন।

ডা. মীর জামাল উদ্দিন জাগো নিউজকে জানান, প্রধানমন্ত্রী গত বছরের আগস্টে অসহায় হৃদ রোগীদের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসামগ্রী বিতরণের জন্য তিন কোটি ২৯ লাখ টাকা অনুদান দিয়েছিলেন। সেই অনুদানের টাকা দিয়ে ৩০০ হার্টের রিং, ১৫০টি ভাল্ব, ১০০টি পেসমেকার কিনে রোগীদের মধ্যে বিতরণ করা হয়েছে। এবার যে অনুদান পাওয়া গেছে, তা দিয়ে চিকিৎসাসামগ্রী ক্রয় করে অসহায় সেবা তহবিলের মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা হবে।

তিনি বলেন, হৃদ রোগীদের সরকারি পর্যায়ে চিকিৎসাসেবা নেওয়ার সবচেয়ে বড় হাসপাতাল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। অনেক রোগীকে ভাল্ব প্রতিস্থাপন, পেসমেকার স্থাপন এবং রিং বসাতে হয়। তাদের অনেকেই আর্থিক সংকটের কারণে সেই চিকিৎসা নেওয়ার সুযোগ পান না। বিষয়টি জানার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দফা অনুদান দিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ