1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

খাগড়াছড়িতে তেল মজুত করায় ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মে, ২০২২
  • ৫৩ Time View

অবৈধভাবে সয়াবিন তেল মজুত করে বাজারে সংকট সৃষ্টির দায়ে খাগড়াছড়ির রামগড় পৌরসভার সোনাইপুল বাজারে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৬ মে) রামগড় পৌরসভার সোনাইপুল বাজারের মেসার্স খান ট্রেডার্সকে ১ লাখ এবং মেসার্স আলমগীর স্টোরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এ জরিমানা করেন।

ইখতিয়ার উদ্দিন আরাফাত বলেন, রামগড়ের কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে অবৈধভাবে তেল মজুতের অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে খাঁন ট্রেডার্সের গোডাউনে ৫৭ হাজার লিটার এবং আলমগীর স্টোরে ১১ হাজার লিটার সয়াবিন তেল মজুত পাওয়া যায়। তাদের তেল ব্যবসার লাইসেন্স ছিল না।

তিনি আরও বলেন, বাজারে সংকট সৃষ্টিকারী এসব ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপজেলা নির্বাহী কার্যালয়ের কর্মকর্তা ছাড়াও বাজার পরিচালনা কমিটি, স্থানীয় কাউন্সিলরসহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ