1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

‘দঙ্গল’ ছাড়িয়ে গেল ‘কেজিএফ ২’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৭৯ Time View

দক্ষিণ অভিনেতা যশের সিনেমা ‘কেজিএফ২’। মুক্তির ২১ দিন পর আয়ের দিক থেকে আমির খানের ‘দঙ্গল’ সিনেমাকে অতিক্রম করেছে এটি। সিনেমাটির আয় প্রতি সপ্তাহেই বাড়ছে। এরইমধ্যে সিনেমাটি ৪০০ কোটি রুপির ক্লাবে পৌঁছেছে।

বক্স অফিস রিপোর্টে জানা যায়, ‘কেজিএফ ২’ হিন্দি সিনেমা হিসেবে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উপার্জনকারী সিনেমা। তালিকার শীর্ষে রয়েছে এসএস রাজামৌলির পরিচালনায় ‘বাহুবলী ২’। সিনেমাটি উপার্জন করেছিল ৫০০ কোটি রুপি। তবে নির্মাতারা আশাবাদী ‘কেজিএফ২’ শীর্ষে জায়গা করে নেবে।

প্রশান্ত নীলের পরিচালনায় ‘কেজিএফ ২’ ছবিটিতে মূল ভূমিকায় আছেন যশ। তার সঙ্গে আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, রাভিনা ট্যান্ডন, শ্রীনিধি শেঠি।

কয়েকটি ভাষায় ছবিটি সারা ভারতজুড়ে মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই তুমুল সাফল্যের পথে হাঁটছে ছবিটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ