1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

পূজার বিয়ে দেখে কাঁদছেন শাকিব খান!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ৭৩ Time View

ঈদুল ফিতর প্রায় আসন্ন। বছরের সবচেয়ে বড় এই উৎসব ঘিরে সিনেমাপাড়ায় চলছে ছবি মুক্তির আয়োজন। মুক্তি পাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘গলুই’।

‘গলুই’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন শাকিব খান ও নায়িকা পূজা চেরি। মুক্তি উপলক্ষ্যে চলছে ‘প্রচারণা। যার অংশ হিসেবে প্রকাশ পেয়েছে সিনেমাটির টিজার ও একটি গান।

প্রকাশের পরই টিজার ও গান বেশ সাড়া ফেলেছে। এবার প্রকাশ্যে এলো সিনেমাটির দ্বিতীয় গান ‘তুই আমি দুই’। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় ইউটিউবে গানটি উন্মুক্ত করা হয়েছে।

গানের দৃশ্যে দেখা গেল বিরহে কাতর শাকিব ও পূজা দুজনেই। যদিও তারা একে-অপরকে ভালোবাসেন। কিন্তু ঘটনাক্রমে পূজার বিয়ে হয় অন্যখানে। যেটা মেনে নিতে পারছেন না শাকিব। আবার গরিব হওয়ার কারণে কিছু করতেও পারছেন না। মাঝি হয়ে নৌকা চালিয়ে বধূ সেজে থাকা পূজাকে পৌঁছে দিচ্ছেন।

‘তুই আমি দুই’ গানটি গেয়েছেন এস আই টুটুল। সুদীপ কুমার দীপের লেখা এ গানের সুর-সংগীত করেছেন ইমন সাহা। শাকিবের ঠোঁটে এস আই টুটুলের বহু গান সুপারহিট হয়েছে। নতুন গানটি কতখানি সাড়া পায়, সেটা এখন দেখার বিষয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ