1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুনানি রোববার ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

দেশে ৮টি সাইবার ট্রাইব্যুনাল কাজ করছে : সংসদে আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ৪৬ Time View

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, বর্তমানে দেশে আটটি সাইবার ট্রাইব্যুনাল থাকায় এ সংক্রান্ত মামলা নিষ্পত্তির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে সাইবার ক্রাইম মামলার সংখ্যা পর্যালোচনায় প্রয়োজনে নতুন ট্রাইব্যুনাল তৈরি করা হবে।

আজ মঙ্গলবার (৫ এপ্রিল) জাতীয় সংসদের এক অধিবেশনে ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি সম্পর্কিত মামলা নিষ্পত্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ২০১৩ সালে প্রথমবারের মতো ঢাকায় একটি সাইবার ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করে। পরবর্তীতে সাইবার ক্রাইম সংক্রান্ত মামলার সংখ্যা বাড়ায় ২০১৯ সালে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একটি করে আরও সাতটি সাইবার ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়।

সাংসদ মামুনুর রশীদ কিরনের অপর এক প্রশ্নের জবাবে আনিসুল হক জানান, ২০১৮-১৯ অর্থবছরে এক লাখ ৮০৬ জন অসহায় বিচারপ্রার্থীর মামলায় জেলা কমিটির তহবিল হতে চার কোটি চার লাখ ৯৪ হাজার ২২৮ টাকা অনুদান দেওয়া হয়েছে।

চলতি অর্থবছরে ৩ কোটি ৮ লাখ ১৪ হাজার ৫০৬ টাকা জেলা কমিটির তহবিলে বরাদ্দ করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ