1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রীর পরিবর্তে পাকিস্তান সফরে পররাষ্ট্র সচিব

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৫৮ Time View

ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ৪৮তম বিশেষ বৈঠকে যোগ দিতে পাকিস্তান যাচ্ছেন না পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তবে তার পরিবর্তে পাকিস্তানে যাচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের এই বিশেষ বৈঠক আগামী ২২ ও ২৩ মার্চ পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হবে। এতে যোগ দেওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাখদুম কোরেশি।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সাংবাদিকদের বলেছেন, ওআইসির বৈঠকগুলোতে আমরা সব সময় যোগ দিই। আমি আগে বলেছিলাম, ‘যাব’। কিন্তু সম্প্রতি আমার একটু অসুখবিসুখ হওয়ায় ডাক্তার বলেছেন, বিশ্রাম নেন। আমরা এ বিষয়ে চিন্তাভাবনা করছি।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠকে পররাষ্ট্র মন্ত্রী না গেলেও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল পাকিস্তান সফরে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ