1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

রমজান সামনে রেখে চালের দাম বাড়বে না : খাদ্য সচিব

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৫ Time View

রমজান সামনে রেখে চালের দাম না বাড়ার নিশ্চয়তা দিলেন খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম।

আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে সচিব এ নিশ্চয়তা দেন।

তিনি বলেন, আসন্ন রমজানে চালের দাম বাড়বে না বলে আশ্বস্ত করতে পারি। তার পরও প্রয়োজনে ওএমএস এর পরিমাণ আরও বাড়ানো হবে। বর্তমানে সারাদেশে ২ হাজার ওএমএস সেন্টার আছে। দেশে এবার যথেষ্ট উৎপাদন হয়েছে। মজুতও সর্বোচ্চ।

সচিব বলেন, মোটা চালের দাম বাড়েনি। চিকন চালের দাম বেড়েছে। চিকন চালের চাহিদা অস্বাভাবিক হারে বেড়ে গেছে। চিকন চালের উৎপাদনের তুলনায় ভোক্তা বেশি। কৃষি মন্ত্রণালয়কে চিকন চালের উৎপাদন বাড়াতে বলেছি। চিকন চালের উৎপাদন বাড়াতে কৃষি মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

তিনি বলেন, চাল আমদানি করলে দাম কমবে। খাদ্য মন্ত্রণালয়ের আমদানির সিদ্ধান্ত আছে, তবে সরকার আমদানির অনুমতি দেয়নি। দাম আরও বাড়লে আমদানি করা হবে। আমদানির অনুমতি দিলে শুল্ক কমাতে হবে।

খাদ্য বলেন, চালের তুলনায় আটার দাম বেশি বেড়েছে। কারণ আটার চাহিদার বেশির ভাগই আমদানি করতে হয়। আমদানিতে এখন খরচ বেড়ে গেছে।

মোছাম্মৎ নাজমানারা খানুম বলেন, কতটা লাভে বিক্রেতা পণ্য বিক্রি করবে এর কোনো নীতিমালা না থাকায় বাজার নিয়ন্ত্রণ করা কঠিন। তবে সরবরাহ আর উৎপাদন বাড়িয়ে চালের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব। মন্ত্রণালয় সরু চাল আমদানি করে বাজার নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, কিন্তু সরকার সরু চাল আমদানির অনুমতি দিচ্ছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ