1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

ভক্তদের মন জিতলেন ভিকি-শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৭১ Time View

গত বছর ক্যাটরিনা কাইফকে বিয়ে করেছেন ভিকি কৌশল। এখনও আলোচনায় রয়েছেন এ নবদম্পতির বিয়ের অনুষ্ঠান। তবে বিয়ের রেশ কাটিয়ে তারা কাজে ফিরেছেন। শুরু করেছেন শুটিং।

ভিকি কাজ করলেন এবার বলিউড সুন্দরী শ্রদ্ধা কাপুরের সঙ্গে। এই প্রথম একসঙ্গে কাজ করলেন তারা। তবে কোনো সিনেমায় নয়। তাদের দেখা যাবে একটি বিজ্ঞাপনে।

ভালোবাসা দিবসকে সামনে রেখে একটি বৈদ্যুতিক পণ্যের বিজ্ঞাপন তৈরি করা হয়। সেখানেই জুটি হলেন ভিকি ও শ্রদ্ধা। এটি শনিবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে। প্রকাশের পরপরই ভক্তরা তাদের সুন্দর রসায়ন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন।

অনেক ভক্ত শ্রদ্ধা কাপুর এবং ভিকি কৌশলকে ভিকশ্রা’ এবং ‘শ্রাভিক’ নাম দিয়েও ডাকছেন। শিগগিরই তাদের একসঙ্গে সিনেমায় অভিনয় করার জন্য অনেক ভক্ত অনুরোধ জানিয়েছেন।

টুইটারে ভক্তদের কিছু মন্তব্য ছিলো এমন, ‘তাদের একসাথে খুব ভালো লাগছে!’, ‘শ্রাভিক’, ‘এক সাথে সিনেমায় তাদের দেখার জন্য অপেক্ষা করছি।’

এদিকে শ্রদ্ধা কাপুরকে দেখা যাবে রণবীর কাপুরের সঙ্গে লাভ রঞ্জনের ছবিতে। অন্যদিকে, ভিকি কৌশলের দেখা মিলবে ‘স্যাম বাহাদুর’ সিনেমায় কিয়ারা আদভানি এবং ভূমি পেডনেকরের সঙ্গে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ