1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

দেশের ক্রিকেট ইতিহাসে অবিস্মরণীয় মাইলফলক: ক্রীড়া প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জানুয়ারি, ২০২২
  • ৫৬ Time View

নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের অবিস্মরণীয় গৌরব অর্জন করায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

পাশাপাশি বল হাতে ২১ ওভারে ৬ মেইডেনসহ ৪৬ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়ে ইতিহাস গড়ার নায়ক পেসার এবাদত হোসেন চৌধুরীকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

এক অভিনন্দনবার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সোনার ছেলেরা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের অনন্য ইতিহাস সৃষ্টি করেছে। এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক।’

তিনি আরও বলেন, ‘নতুন বছরের শুরুতে বিশ্বের এক নম্বর টেস্ট দল নিউজিল্যান্ডকে তাদের দেশের মাটিতেই পরাজিত করা সত্যিই অভাবনীয়। ক্রীড়াবান্ধব মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বের ফসল এই বিজয়। আর তাই স্মরণীয় এ বিজয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দ্বিতীয় টেস্ট ম্যাচেও জয়লাভ করার মধ্যে দিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের অনবদ্য মাইলফলক স্পর্শ করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ