1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

আমাদের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৪১ Time View

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাই আগামী শিক্ষা ব্যবস্থায় তথ্য প্রযুক্তিকে বেশি গুরুত্ব দিতে হবে।

শিক্ষামন্ত্রী বুধবার (১০ নভেম্বর) ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো হেডকোয়ার্টারে ৪১ তম জেনারেল কনফারেন্সে ‘ ফিউচার অভ এডুকেশন’ শীর্ষক এক প্রতিবেদনের উপর প্যানেল আলোচনায় অংশ নিয়ে একথা বলেন।

উন্নত ও উন্নয়নশীল দেশের মধ্যে তথ্য প্রযুক্তি শিক্ষার বৈষম্যের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, অনেক উন্নয়নশীল দেশ তথ্যপ্রযুক্তির ব্যাপক পরিবর্তনের সাথে সমান তালে চলতে পারছে না। ফলে ডিজিটাল গ্যাপ তৈরি হচ্ছে। তাই উন্নয়নশীল দেশসমূহের ভৌত অবকাঠামো উন্নয়নে ব্যাপক প্রযুক্তিগত সাপোর্ট প্রয়োজন।

ভবিষ্যতের শিক্ষা ব্যাবস্থার রূপরেখা তুলে ধরে শিক্ষা মন্ত্রী বলেন, বিশ্বের লাখ লাখ মানুষের মৌলিক শিক্ষা নিশ্চিত করতে যদিও ইউনেস্কো ব্যাপক অগ্রগতি অর্জন করেছে তারপরও মানব সভ্যতা বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে আরো এগিয়ে যাবে। সঠিক শিক্ষাই তা নিশ্চিত করতে পারবে।

আগামীর শিক্ষা ব্যবস্থা আমাদের পরবর্তী প্রজন্মকে ভালো মানুষ এবং দায়িত্বশীল বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

প্যানেল আলোচনা আরো অংশ গ্রহণ করেন কিউবার শিক্ষা মন্ত্রী মিস এনা এলসা বেলাযকুয কবিইলা, স্লোভেনিয়ার শিক্ষা মন্ত্রী সিমন কুসটেক প্রমুখ।

ইউনেস্কো ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে জাতি সংঘের সাধারণ অধিবেশনে ফিউচার অব এডুকেশন ইনিশিয়েটিভ কার্যক্রম শুরু করে। এই জন্যে ইথিওপীয়ার প্রেসিডেন্ট শালে ওয়ার্ক যিউডি কে চেয়ারম্যান করে একটি কমিশন গঠন করা হয়। কমিটি দুই বছরে ১৯ টি বড় মিটিং করে ফিউচার অভ এডুকেশন রিপোর্ট প্রস্তুত করে।

উল্লেখ্য, গতকাল প্যারিসে ইউনেস্কোর ৪১ তম জেনারেল কনফারেন্সে শুরু হয়েছে। বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের চেয়ারপারসন শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনি ইউনেস্কোর ৪১ তম জেনারেল কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ